ঢামেকে দালাল বিরোধী অভিযান, আটক ৬০

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:০০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে নারী সদস্যসহ ৬০ জন দালালকে আটক করা হয়েছে।

সোমবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়, একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এর ফলে সাধারণ রোগী ও তাদের স্বজনরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং ক্ষোভ প্রকাশ করছিলেন।

পরিস্থিতির অবনতি ঘটায় কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাসপাতাল চত্বর ও বিভিন্ন ওয়ার্ড থেকে নারী সদস্যসহ দালালদের আটক করা হয়।

আটককৃতরা বিভিন্ন কৌশল অবলম্বন করে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে।

এম জি