সেগুনবাগিচায় রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:৩৩ পিএম

রাজধানীতে কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি’র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে সেগুনবাগিচায় মাসিক সরগম পত্রিকা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাজবাড়ী জেলার কৃতি ও গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং সদস্যদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে একটি ‘কল্যাণ তহবিল’ গঠনের বিষয়ে সদস্যরা একমত পোষণ করেন। বক্তারা বলেন, রাজবাড়ীর সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও কৃতি সন্তানদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরণের সম্মাননা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দ্রুত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাজবাড়ীর সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং জেলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সভায় উপদেষ্টা কাজী রওনাক হোসেন, সহসভাপতি শাহীন হাসনাত, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেল এবং সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে পান্থ আফজাল (আগামীর সময়), দ্বীন মোহাম্মাদ দুখু (নয়া দিগন্ত), শরীফ উদ্দিন আহমেদ (বিজনেস মিরর), আতিয়ার রহমান (ডেইলি স্টার), ফকির জহিরুল (আমাদের সময়), মো. আকরাম (বিজনেস স্ট্যান্ডার্ড), শাহিনুর রহমান (আমার সংবাদ), এস এম ইমদাদুল হক (ডিজিবাংলাটেক.নিউজ) এবং রাজীব সরদারসহ (আরটিভি) সংগঠনের অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন।

জেএইচআর