রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, বহুতল ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবন থেকে নিরাপদ স্থানে নেমে আসেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বা হতাহতের কোনো বিবরণ এখনও জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় পুলিশ ও উৎসুক জনতাকে সরিয়ে দিতে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
এএন