রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৬:১০ পিএম

রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড রোববার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদ্দাছ্ছের হোসেন।

এসময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য পুলিশ সুপার  নিজেদের উপর অর্পিত দায়িত্ব যাথাযথ পালন করার আহ্বান জানান পুলিশ সুপার।

প্যারেড কমান্ডার সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলার পুলিশ সদস্যদের ছয়টি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।

কেএস