জয়পুরহাটে পরিত্যক্ত ৩টি শুটারগান উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৮:০৯ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‍্যাব।

রোববার (২৯ জানুয়ারি) রাতে আক্কেলপুর উপজেলার বটতলী এলাকার একটি মেহগনি বাগান থেকে শুটারগান ৩টি উদ্ধার করে র‌্যাব। এসময়  র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, একটি সংবদ্ধ চক্র  দীর্ঘদিন ধরে বটতলী এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত ছিল। তারা রাস্তায় চলাচলকারী পথচারীদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে  অভিযান চালানোর সময় র‍্যাবের উপস্থিটি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় সেখান দেশিয় ৩টি ওয়ানশুটার গান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে সেগুলো আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়।

আরএস