বরিশালে বিএমপি মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৪:৩১ পিএম

বরিশালে মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিএমপি‍‍`র মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

এসময় প্যারেড পরিদর্শন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ  কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের প্যারেড, সার্বিক শৃঙ্খলা ও  ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় তিনি পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে  পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এখানে বিএমপি‍‍`র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।