‘ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকাতে হবে’

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০৭:৩৪ পিএম
নেত্রকোণায় মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। ছবি: আমার সংবাদ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকাতে হবে।

শনিবার (১৩ মে) দুপুরে  নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আজহারুল ইসলাম অরুণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, আমতলা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সবুজ, জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো. মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রুবেল মিয়া, মাদ্রাসা অধ্যক্ষ আ ফ ম মহিউদ্দিন খান প্রমুখ।

উল্লেখ্য, ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৯৬১ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স এর মাধ্যমে এই ভবনটি নির্মাণ করে।

এআরএস