পুলিশ সুপারের উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৮:১৫ পিএম

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের অভ্যন্তরে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার উদ্যোগে এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় অভ্যন্তরীণ রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়। 

এসময় প্রারম্ভিক কাজের গুণগত মান তদারকিতে সশরীরে উপস্থিত ছিলেন জনাব আসাদুল হক বিশ্বাস, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা সদর উপজেলা।

পুলিশ লাইন্সের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার কাজ তদারকি এবং সামগ্রিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

আরএস