কালিহাতীতে রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ১২:৫৫ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমান আলী ড্রাইভারের বাড়ি পর্যন্ত  ৬শ‍‍` মিটার  রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (২১ ডিসেম্বর) সকালে বাড্ডা মধ্যে পাড়া এ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোকডহরা ইউপি চেয়ারম্যান নরুল ইসলাম, কোকডহরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান তালুকদার (সেন্টু), কোকডহরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ- সভাপতি সেলিম মিয়া, কোকডহরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহরাব হোসেন।

এআরএস