রাঙ্গামাটিতে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৫:৩৭ পিএম

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য রাঙ্গামাটিতে হাট-বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের বনরুপা বাজারসহ প্রধান প্রধান বাজারগুলোতে পরিদর্শন করেন তারা।

এসময় জেলা প্রশাসক বলেন, পবিত্র মাহে রমজান মাসে জিনিস পত্রের দাম যাতে কোন ভাবে বেড়ে না যায় সেজন্য আমাদের আজকের এই মনিটরিং। ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সতর্ক করেছি। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে ভোক্তা সাধারণকে কোন ভাবে বেশি দামে পণ্য ক্রয় করতে না হয় সে বিষয়ে আমরা তদারকি অব্যাহত রাখবো। 

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিতিত ছিলেন।

আরএস