চট্টগ্রামে জিপিএ-৫ কমে পাসের হার বেড়েছে

চট্টগ্রাম ব্যুরো: প্রকাশিত: মে ১২, ২০২৪, ০১:২৬ পিএম

চট্টগ্রামে জিপিএ-৫ গত বছরের তুলনায় কমেছে কিন্তু বেড়েছে পাসের হার।চট্টগ্রাম বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার

পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ।যা গতবার ছিল ৭৮ দশমিক ২৯।এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ৪৫০ জন। অর্থাৎ, জিপিএ-৫ কমলেও বেড়েছে পাসের পাসের হার। আজ রবিবার (১২ মে) ১১টায় শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এসব তথ্য জানান।

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এরপর মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগেরবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন।

বিআরইউ