ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা এবং মোটরসাইকেলে থাকা ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে যারা যায়, মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে বিজয়নগর টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের দত্তখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে।
অটোরিকশায় থাকা নিজের পিতা আহত কয়লান মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় উঠে। শহরের কাছাকাছি পৌঁছালে দত্তখোলা নামক এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক মোটরসাইকেল অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে আমিসহ অটোরিকশায় থাকা জিতু মিয়াসহ সবাই আহত হয়। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনিও মাথায় আঘাত পেয়েছেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিআরইউ