শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন

সাংবাদিক দেখে পালালো ভুয়া এজেন্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২১, ২০২৪, ০২:৪০ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে বেশ কয়েকটি কেন্দ্রে পরিচয়পত্র ছাড়াই এজেন্টের দায়িত্ব পালন করছেন কয়েকজন যুবক। গণমাধ্যমকর্মী দেখে পালিয়ে গেলেন তারা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকালে সরেজমিনে উপজেলার কয়েকটি কেন্দ্রে দেখা মিলল এমন চিত্রের। শ্রীপুরের ৫নং ওয়ার্ডের ধনুয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র এবং নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বেশ কয়েকজন ভুয়া এজেন্ট ধরা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

তাদের পরিচয় জানতে চাইলে তারা বুথ থেকে দ্রুত বের হয়ে যায়।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার লুতফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন- কার্ড সংকট থাকার কারণে দিতে পারি নাই। এ সময় উল্টো সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন। অনুমতি না নিয়ে আপনারা কেন ভিতরে প্রবেশ করলেন। আপনারা এইভাবে ভিতরে প্রবেশ করতে পারেন না বলে তিনি চলে যান।

ইএইচ