দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন: বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হলো ভোটগ্রহণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:২৯ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় সকাল ৮টার আগেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিত বেশি ছিল। বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড গ্রীষ্মে দাবদাহে রোদে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা।

অপরদিকে মেরুং ইউনিয়নের জামতলী বাঙালিপাড়া ভোটকেন্দ্রে ভোটারদের মাঝে হাতহাতির ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- কেলিন চাকমা (২১), শান্তি চাকমা (৪৫), জিমিয়াম চাকমা (২১), অনুপম চাকমা (২৪), নয়ন ইসলাম (২০), শাহপরান (২৩)।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডা. জয় চৌধুরী বলেন, আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বাড়িতে চলে গেছে।

জামতলী বাঙালি পাড়া ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার শিবু দে বলেন, ভোট কেন্দ্রর বাহিরে ভোটারদের মাঝে ভোট দেয়া কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। তবে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে হয়েছে।

দীঘিনালা উপজেলা মোট ভোটার সংখ্যা ৯০ হাজার ১ শত ৯৪ জন।

ইএইচ