গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার(২৮ মে) রাত ০৯.৪৫ এর দিকে মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের বড়চালা এলাকায় ডাকাতি প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার(কোনাবাড়ী জোন) আমির হোসেন এর দিকনির্দেশনায় কাশিমপুর থানার এস আই নাহিদ হোসেন ও তোফায়েল আহমেদ তুহিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এর সহযোগিতায় অভিযান চালিয়ে মনির মোল্লা ও আল-আমীন এবং বাদশা মিয়াকে আটক করে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত চক্রের সদস্যরা পালিয়ে যায়।এসময় তাদের কাছ থেকে ০১ বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি পিস্তল, ১টি সুইচ গিয়ার চাকু ও ১৭ রাউন্ড বুলেট জব্দ করা হয়।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত কাশিমপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিআরইউ