সিলেটের ওসমানীনগরে (সিলেট-ঢাকা মহাসড়ক) সুন্দরবন কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে- ১৯ বস্তায় থাকা ৫৭০ কেজি জিরা, ১২ বস্তায় থাকা ৬৭৫ প্যাকেট ফুসকা, ১ টি প্লাস্টিকের বস্তায় মোট ৫৮ পিস শাড়ি, ০১ টি প্লাস্টিকের বস্তায় থাকা ১২০০ পিস সানসিল্ক ক্রিম, ১ বস্তা চাল।
গ্রেফতারকৃতরা হলো- মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), মো. সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪), ও সাইদুর রহমান সাদী (২১)।
এরআগে সুন্দরবন পারসেল এন্ড কুরিয়ার সার্ভিস কার্ভাড ভ্যান ডাকাতির ঘটনায় রোববার ধ্যেরাতে ওসমানীনগর থানার মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওসমানীনগর থানার (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা অভিযান চালিয়ে জড়িত ডাকাতদের মালামালসহ গ্রেফতার করেছি। অন্যান্য জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর