কিশোরগঞ্জের হাওর অঞ্চল ইটনায় চলতি আগস্ট মাসে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল ধ্বংস করেছে।
অভিযান পরিচালনা করে ইটনা উপজেলার উজান শিমুল, গৌরী নদীর টুক জলমহলসহ বিভিন্ন হাওরে ২৩৫টি জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত চায়না জালের দৈর্ঘ্য ৩,৯৫০ মিটার, যার বাজারমূল্য প্রায় ৯,৩০,০০০ টাকা। এছাড়াও ৪টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, মৎস্য অধিদপ্তরের আওতায় ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস এবং ইটনা থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, সরকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করার অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় ইটনা থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএইচ