রাঙামাটিতে জমকালো আয়োজনে দাওয়াত ইসলামির উদ্যোগে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
বুধবার বিকেলে রিজার্ভ বাজার জামে মসজিদ ঘাট থেকে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ইঞ্জিনচালিত লঞ্চ ও বোটে জুলুসটি শুরু হয়।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষে দলে দলে অংশগ্রহণ করে এবং “নারে তকবীর, আল্লাহু আকবর” ও “নারে রিসালাত, ইয়া রাসুল আল্লাহ” ধ্বনিতে লেকের চারপাশে নৌযাত্রা সম্পন্ন করে।
রাঙামাটি জেলা দাওয়াত ইসলামির জুলুস আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রিয় নবীর আগমনকে ঘিরে তারা নদীপথে নৌ জুলুসের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন। জেলা স্থিত কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে প্রতি বছর এই আয়োজনে চোখে ধাঁধানো নৌযাত্রার আয়োজন করা হয়।
জুলুস দেখতে আসা হাজারো ইসলাম ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দের ছোঁয়া ছিল চোখে পড়ার মতো।
ইএইচ