টাঙ্গাইলের মধুপুরে ৪টি অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে মধুপুর পৌরসভার বিভিন্ন করাতকলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় করাতকলগুলোর লাইসেন্স না থাকার কারণে চারটি করাতকলের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এ সময় বনবিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক আশিকুর রহমান ও রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে মধুপুর থানার এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দলও দায়িত্ব পালন করেছিল।
ইএইচ