মাদারীপুরের শিবচরে কাঁচা তরকারি ও শাক-সবজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা বাজারে ক্রেতাদের কষ্টদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে।
শুক্রবার শিবচর পৌর কাঁচাবাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুনের দাম কেজিতে ১২০ টাকা এবং করলার দাম কেজিতে ১০০ টাকা, যা আগে যথাক্রমে ৪০ ও ৬০ টাকা ছিল।
বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, “এক সপ্তাহ ধরে বর্ষার মৌসুমে শাকসবজি কিনতে হিমশিম খাচ্ছি। এত বেশি দামে কিনে সাধারণ মানুষের জন্য বাজার খুবই কষ্টকর হয়ে যাচ্ছে।”
ক্রেতা ভ্যান চালক আনিসুল হক জানান, তিনি পুঁইশাক ও লাল শাক কিনেছেন ৪০-৬০ টাকায়, যা আগে ১৫-৩০ টাকার মধ্যে থাকত।
সবজি বিক্রেতা করিম খার বলেন, “এ সময় বর্ষার মৌসুমে বাংলাদেশের অনেক ক্ষেত পানির নিচে থাকে। তাছাড়া টানা বৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। তাই উৎপাদন কম হওয়ায় বাজারে শাক-সবজির দাম বেড়েছে।”
বিক্রেতারা আরও জানান, দাম বৃদ্ধি পাওয়ায় ক্রয়-বিক্রয় কমে গেছে এবং বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে। তবে তারা আশা করছেন, খড়ার মৌসুম শেষে দু-এক সপ্তাহের মধ্যে শাক-সবজির দাম স্বাভাবিক হয়ে আসবে।
ইএইচ