ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিছিলটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক পিএসসি।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম অপমানিত করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বহু অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে বিএনপি দেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
তিনি আরও বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাঈদ, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসির খান অপু, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জাসাসের আহ্বায়ক এম. এ. সালাম, উপজেলা জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবুল খায়ের, বাঞ্ছারামপুর পৌর যুব দলের আহ্বায়ক ঈমান আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহীম সরকার ও সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ প্রমুখ।
ইএইচ