বরিশালের উজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে এ র্যালি বের করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের নেতৃত্বে র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ হয়।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এ সময় বিএনপি'র অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ