পোরশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৬:৩৫ পিএম

নওগাঁর পোরশা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কপালীর মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী এবং প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. সালেক চৌধুরী। 

প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার খালিদ হাসান চৌধুরী, পাহীন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে— পোরশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ, লায়ন মো. মাসুদ রানা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবদল নেতা মো. আজহার আলী ও মো. রাকিব।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদী সরকার ১৬ বছর ধরে দেশ ধ্বংসের দিকে পরিচালিত করেছে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা সীমিত করেছে এবং জনগণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। তাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে। আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার করছি, যেন দেশের স্বার্থে একজোট হয়ে কাজ করি এবং বিএনপি'কে জয়যুক্ত করি।”

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও দেশের উন্নয়নের জন্য একজোটভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ইএইচ