মাদারীপুরের শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডে যাদুয়ার চরে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খাল উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
স্থানীয়রা জানিয়েছেন, খালটি দীর্ঘদিন ধরে দখল ও আবর্জনায় ভরাট থাকায় বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই চারপাশের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষ তীব্র দুর্ভোগে পড়েন।
উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, "জনগণের দুর্ভোগ কমাতে সরকার সবসময় আন্তরিক। যাদুয়ার চরের খাল উদ্ধারের মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় মানুষ উপকৃত হবেন।"
সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, "জনস্বার্থে এই খাল সচল রাখা হবে।"
খাল উদ্ধারের ফলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ইএইচ