মুহাম্মদ মুস্তাফিজুর রহমান

জনগণের জন্য কাজ করলেই জনগণের নেতা হওয়া যায়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:০২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন, “জনগণের জন্য কাজ করলেই জনগণের নেতা হওয়া যায়। জাতীয় নেতার মতো কেবল বক্তব্য দিলেই হবে না, এলাকার খোঁজ-খবর নেওয়াই একজন প্রকৃত নেতার কাজ।”

বলেন, “আল্লাহ সেইসব মানুষকে ক্ষমতা দান করেন, যারা উত্তম সেবক হিসেবে জনগণের পাশে দাঁড়ায়।”

শুক্রবার সকাল ৯টায় বড় উঠান নাছির কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

সভা পরিচালনা করেন উপজেলা সভাপতি মাষ্টার মনির আবছার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল হক্কানি, চট্টগ্রাম জেলা পশ্চিম শিবির সভাপতি আবদুর রহিম, আনোয়ারা উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলা শিবির সভাপতি আমিনুল ইসলাম মকুল, উপজেলা নায়েবে আমীর মাহবুবুল আলম, ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বার, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. মোবিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. হারুন, সেক্রেটারি মো. আলমঙ্গীর, ইউনিয়ন সভাপতি মোস্তফা আল-মাহমুদ ইমরুজ, মো. মুছা মেম্বার, জিয়া উদ্দিন, নুরুল আক্কাসসহ আরও অনেকে।

ইএইচ