উজিরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:১১ পিএম

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে পুজামণ্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে। 

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম. আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মো. আব্দুল খালেক, পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সেনা বাহিনীর কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারী, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ এবং উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক শ্রী পলাশ কুণ্ড প্রমুখ।

ইএইচ