পূর্বধলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এডিসি মুনমুন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:০৬ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা।

সোমবার দুপুরে তিনি উপজেলা পরিষদ গেট সংলগ্ন ভূমি সেবা কেন্দ্রটি ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন- পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী।

পরিদর্শনকালে এডিসি মুনমুন জাহান লিজা বলেন, ভূমি সেবা কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক। এখানে সেবা ফি তালিকা, অনুমতিপত্র ও মতামত বাক্স রয়েছে। উপস্থিত নাগরিকদের কাছ থেকেও ইতিবাচক মতামত পাওয়া গেছে।

এ সময় কেন্দ্রের পরিচালক তুষার দত্ত, ইনচার্জ মো. সোহানুর জামান সোহান এবং অ্যাডভোকেট মো. মাসুদ ফুল দিয়ে এডিসি, ইউএনও ও এসিল্যান্ডকে বরণ করেন।

সরকারি অনুমোদিত এই ভূমি সেবা কেন্দ্রে জমির খাজনা প্রদান, নামজারি, খতিয়ান উত্তোলন, খতিয়ান সংশোধনের আবেদন, নকশা উত্তোলন, হাল ও সাবেক দাগ চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত সকল আবেদন দাখিল, ডিজিটাল সার্ভে সেবা, খাস দাগ চিহ্নিতকরণ, ব্যক্তিগত নকশা তৈরি, দলিল সম্পাদন, দলিল তল্লাশি ও সার্টিফাইড দলিল উত্তোলনসহ সব ধরনের ভূমি বিষয়ক সেবা দেওয়া হয়।

ইএইচ