ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:৩২ পিএম

"আমার স্বপ্ন করবো পূরণ, বাল্যবিবাহ হবে নিবারণ"— এ শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মইদাম উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। 

এ আয়োজন করে পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠন। সহযোগিতায় ছিল চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোছা. রোজিনা খাতুনের সভাপতিত্বে ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ জন মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম ও মইদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন বাদশা প্রমুখ।

ইএইচ