মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর সোনার বাংলার (রেল ব্রিজের) নামক স্থানের পাশেই রেললাইনে পড়ে থাকতে দেখা যায় নাজমুল (২২) নামক এক যুবকের মৃতদেহ। লাশটি দেখার পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ের পুলিশ এসে লাশ উদ্ধারের কাজ করছে। স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়েই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিবচর উপজেলার পাঁচ্চর বাজার সংলগ্ন সোনার বাংলার (রেল ব্রিজের) পাশে মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, ভাঙা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে নাজমুলের। এ সময় ঘটনাস্থলের পাশেই তিনি মারা যান।
এ সময় স্থানীয়রা নাজমুলের রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ায় অসংখ্য মানুষের ভিড় জমে যায়।
নিহত নাজমুল কাশিয়ানি থানার গোপালগঞ্জ জেলার জিয়াউর রহমানের ছেলে।
স্থানীয় রনি নামে এক ব্যক্তি জানান, “রেল লাইনের ব্রিজের সিড়ি দিয়ে নামার সময় কয়েকজন লোক রেল লাইনের পাশে নাজমুল নামক এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা এসে এখানে লাশটি দেখতে পাই। মৃতদেহের ধরন দেখে মনে হচ্ছে সন্ধ্যার দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।”
রেলওয়ে পুলিশ জানায়, “এ ঘটনাটির এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে অধিকাংশ স্থানীয়দের ধারণা যে ট্রেনের কাটা পড়েই যুবকের মৃত্যু হয়েছে। আমরা ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানাতে পারবো।”
ইএইচ