শিবচরে মা ইলিশ রক্ষার্থে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১২:১১ পিএম

মাদারীপুর শিবচর পদ্মা নদীর তীরে কাজী সুরা বাজারে জেলেরা আইন অমান্য করে ইলিশের জমজমাট অস্থায়ী বাজার গড়ে তুলেছিল, যা বিভিন্ন মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে।

সোমবার মা ইলিশ রক্ষার্থে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিকেল হতে রাত পর্যন্ত এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন জেলেদের কাছ থেকে জব্দকৃত এক লাখ মিটার জাল পুড়িয়ে ফেলা হয় এবং ১১০ কেজি ইলিশ মাছ করে এতিমখানায় দান করা হয়। 

সর্বমোট ৯ জন জেলেকে আটক করা হয়; ৮ জনকে ১২ দিনের জেল দেওয়া হয় এবং একজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— উপসচিব ড. মো. আব্দুস ছালাম, জেলা মৎস্য অফিসার ড. মো. হাদিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, সেনাবাহিনী ক্যাপ্টেন তাহমীদ, নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার।

ইএইচ