বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবচরে দোয়া

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৪:২০ পিএম

মাদারীপুরের শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ করেছে শিবচর উপজেলা বিএনপি।

শুক্রবার দুপুরে শিবচর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এ সময় তাদের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়।

এরপর বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আম্বিয়া হাকিমিয়া মাদ্রাসার মসজিদে জুমার নামাজের পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানা।

এসময় তিনি বলেন, “স্বৈরাচার হাসিনা আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে চিকিৎসা নিতে দেননি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দেশের সেবায় আবারও দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন।”

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচ