চট্টগ্রাম কর্ণফুলী কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) শাহমীরপুর শাখার উদ্যোগে কর্ণফুলী উপজেলার মধ্য শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা এনজিও ফোরামের সমন্বয়ক মোহাম্মদ ওসমান হোসাইন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোডেক সিনিয়র জোনাল ব্যবস্থাপক মো. সায়েদুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, শাখা ব্যবস্থাপক সজল দাশ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ছয়টি করে খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অতিথিরা বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং তাদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কোডেক কর্তৃপক্ষ জানায়, কর্ণফুলী উপজেলায় মোট পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৮১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় সংস্থাটি নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
জেএইচআর