হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের সাম্প্রদায়িক দাঙ্গা ও মুসলিম শহীদ আলিফকে জবাই করে হত্যার বিচার দ্রুত কার্যকর, গাজীপুর মসজিদের খতিবকে গুম করে হত্যা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন”কে নিষিদ্ধের দাবিতে নেত্রকোণার মোহনগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আত-তুর মুসলিম পরিষদ।
শুক্রবার জুমার নামাজের পর আত-তুর মুসলিম পরিষদের উদ্যোগে মোহনগঞ্জ বড় মসজিদের সামনে থেকে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। শত শত জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
মুফতি হুজাইফা খান, মাও. শোয়াইব বিন মুজিব, মাও. মাহমুদুল হাসান মওদূদ, মাও. মঞ্জুরুল আহসান, মাও. রাকিবুল ইসলাম, সাদেক হোসেন খোকা, মাও. আরমান হোসেন বাক্কি—এতে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-উলামা ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন।
এ সময় “ইসকন”কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে আত-তুর মুসলিম পরিষদের নেতারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি। আমরা এ দেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে। ইসকনের নামে তারা সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
ইএইচ