ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত মাওলাগঞ্জ বাজার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবদলের সদস্য সচিব জিসান সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ খালেক পিএসসি।
বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সর্বত্রই বিচরণ করছে। তারা সব জায়গায় উৎ পেতে বসে আছে, তারা যেখানে সেখানে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই আমি আপনাদের বলবো—ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম এগিয়ে নিতে হবে। ফ্যাসিস্ট গভর্নমেন্টের কোনো লোককে আমরা আশ্রয় দেবো না। আগামীকাল গভর্নমেন্ট যেন আর না ফিরতে পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের চেয়ারপারসন তারেক রহমান বলেছেন—আমরা যেখানেই থাকি, আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়। আমাদের চেয়ারপারসন তারেক রহমান আগামী দিনে যাকেই মনোনয়ন দেবেন, ধানের শীষের প্রতীকে আমরা তার পক্ষ হয়ে কাজ করবো।
বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার গাজী দবির উদ্দিন, দেওয়ান নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম।
বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে ঢাক-ঢোল বাজিয়ে ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে উপস্থিত হন। এ সময় জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইএইচ