সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি।
মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা র্যালি নিয়ে বরইতলায় জমায়েত হন।
পরে দুপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমের নেতৃত্বে তাড়াশ পৌরসভার দলিল লেখক সমিতির বরইতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বরইতলায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন খান, শুকুর মির্জা, রুহুল আমিন প্রমুখ। পরে শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এরপর বিকেলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইএইচ