জামালপুর মডেল আলিম মাদ্রাসা দাখিল ২০২৫ জিপিএ-৫ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি আশিক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি আশিক মাহমুদ কলেজের সাবেক অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ জোবায়দুল ইসলাম।
মাওলানা মো. নুরুজ্জামান নূরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইএইচ