ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থেকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ায় তার নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এলাকায় চলছে সাজসাজ রব।
এ সময় স্থানীয়রা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
এলাকার আপামর জনগণ আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি থেকে ধানের শীষ মার্কায় এমপি হিসেবে নির্বাচিত হয়ে হাওড় অঞ্চলের দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন।
পাশাপাশি বিএনপির নির্বাচনী ফোরামের মনোনয়ন বোর্ডের সকল সদস্যকেও অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী।
ইএইচ