জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৩:৪৪ পিএম

২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও ৭৫৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো. এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদ জিন্নাত পিংকি। 

এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহ আলম, উপসহকারী কৃষি অফিসার মাসুদুল হক, উপসহকারী কৃষি অফিসার খায়রুল ইসলাম, উপজেলা প্রান্তিক কৃষক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ