তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেই বিএনপির রাজনীতি করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে, ইনশাআল্লাহ।
নবাবগঞ্জে মতবিনিময় সভায় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার সকল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যগণ এবং ব্যবসায়ীগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বৃহস্পতিবার বিকালে এ কথা বলেন। উপজেলা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি সব শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে চালিত করে। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।”
সভায় নবাবগঞ্জ উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা, মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাসহ সকলে অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইএইচ