দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের দলার দরগাহ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন।
আদালত ভোক্তা অধিকার আইনে কনফেশনারী ব্যবসায়ী মিজানুর রহমানের নিকট থেকে ১০ হাজার টাকা, হোটেল ব্যবসায়ী মাসুদের নিকট থেকে ১ হাজার টাকা, মুদি দোকান ব্যবসায়ী নুর আলমের নিকট থেকে ৫০০ টাকা এবং শালখুরিয়া ইউনিয়ন এলাকায় সড়ক পরিবহন আইনে এক জনের নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ বলেন, “মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও অনিরাপদ খাদ্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলার সকল হাট-বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ