উজিরপুরে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৭:২৬ পিএম

বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, সাংবাদিক নাজমুল হক মুন্না ও মো. কাওসার প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সমস্যা এবং সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

ইএইচ