নেত্রকোণার আটপাড়ায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আদর্শনগর থেকে গতরাত আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের বাউসার উদ্দেশ্যে যাত্রা করলে বাউসা নামক স্থানে ফাঁকা জায়গায় সোহাগের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে মেরে পাকা রাস্তার উপরে ফেলে মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সোহাগের মরদেহ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ মিয়া খালিয়াজুড়ি উপজেলার ১ নং মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইএইচ