লালমনিরহাটে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস উদ্বোধন

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:৫৬ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত রংপুর-ঢাকা-রংপুর ডিলাক্স বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার লালমনিরহাট আনসার ক্যাম্প থেকে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করেন মো. আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, উপমহাপরিচালক, রংপুর রেঞ্জ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “আনসার সদস্যদের কল্যাণ এবং সাধারণ মানুষের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এই বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. কামরুজ্জামান পরিদর্শক লালমনিরহাট; এ এস এম সাখাওয়াত হোসেন জেলা কমান্ডার কুড়িগ্রাম, মো. আলমগীর কুইন্স ব্যারেল কর্মকর্তা, মো. আব্দুল্লাহ ইমন BAMS জেলা কমান্ডার রংপুর, মো. মফিজুল ইসলাম জেলা কমান্ডার লালমনিরহাট। এছাড়া লালমনিরহাট আনসার-ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

ইএইচ