রাঙ্গামাটিতে পার্বত্য চুক্তি নিয়ে গোলটেবিল আলোচনা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:০৯ পিএম

রাঙ্গামাটিতে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭: আদ্যোপান্ত’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্টস (ডিপিসি)-এর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লে. কর্নেল (অব.) এস এম আইয়ুব। সভায় সভাপতিত্ব করেন ডিপিসির চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কামাল হোসেন সুজন।

গোলটেবিল আলোচনায় প্রধান আলোচক ছিলেন পার্বত্য বিষয়ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আবদুল্লাহ আল ইউসুফ।

সভায় রাঙ্গামাটি-২৯৯ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী বিপিন জ্যোতি চাকমা, সিনিয়র অ্যাডভোকেট মিহির বরণ চাকমা, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডিপিসির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না এবং জেলা বিএনপির সহসভাপতি মো. আইয়ুব চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত।

জেএইচআর