লালমনিরহাটে ১৫ একর জমির ধান কেটে দিল কৃষকদল

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:০৪ পিএম

লালমনিরহাটে অসহায় ও গরিব কৃষকের ১৫ একর ধান কেটে দিল লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী কৃষকদল।

সোমবার সকালে কৃষক দলের পক্ষ থেকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে গরিব কৃষকদের ৩ একর ধান কেটে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন কৃষক দলের সভাপতি নুরনবী মোস্তফা। 

এ সময় শতাধিক নেতাকর্মী ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির সমাপনী দিনে লালমনিরহাট জেলা কৃষকদলের সভাপতি নুরনবী মোস্তফা বলেন, "চারটি ইউনিয়নে গরিব ও অসহায় কৃষকের ১৫ একর ধান কেটে দিল নেতাকর্মীরা। কৃষকদল সবসময় বঞ্চিত কৃষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাবে।"

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, বড়বাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।

ইএইচ