আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে সমাপনী ক্লাস আলুটিলাষ্ঠিত হয়েছে

জমীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১১:৫৫ পিএম

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থী অভিভাবক মো. জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের আরো অধিকতর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। যেহেতু গত বছর পরীক্ষায় উত্তীর্ণ হার ছিলো তুলনামূলক কম। তাই ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনার বিকল্প নেই মন্তব্য করে সবাইকে ভালোভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার মো. আব্দুল মালেক, পিটিএ কমিটির সভাপতি মো. আজম, সদস্য সুলতান আহমদ সহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীরা।

ইএইচ