শিবচরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৮:২৬ পিএম

মাদারীপুরের শিবচর পাচ্চর ইউনিয়নের হোগলারমাঠ গ্রামে আবুল বাসার সিদ্দিকীর নিজ বাড়িতে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে শিবচর উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে এ মিলাদ মাহফিল ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আবুল বাসার সিদ্দিকী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। সে কারও সাথে ‘আত-আত’ করেন নাই, তাই তিনি আপসহীন নেত্রী উপাধি পেয়েছেন। আজ তিনি খুবই অসুস্থ। আপনারা সকলেই আমাদের প্রিয় নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তিনি যেন সুস্থ হয়ে আগামী নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাতে পারেন।”

এসময় আরও বক্তব্য রাখেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন বেপারি, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হাসান আব্দুল্লাহ, সাবেক সহসভাপতি ঢাকা কলেজ ছাত্রদল নুরুল আলম আল-আমীন, আহ্বায়ক কমিটির সদস্য ঢাকা কলেজ ছাত্রদল সাজ্জাদ হোসেন রাব্বি, যুগ্ম-আহ্বায়ক শিবচর উপজেলা ছাত্রদল নাইম গোমস্তা, যুগ্ম-আহ্বায়ক শিবচর পৌর ছাত্রদল রাহাত মল্লিকসহ আরও অনেকে।

ইএইচ