মোহনগঞ্জে হেরোইনসহ দুই যুবক গ্রেফতার

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৬:১৭ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো. রিফাজুল ইসলাম রাতুল (২৯) এবং কাজিয়াটি এলাকার কামাল মোল্লার ছেলে রাকিব হাসান রনি (২৮)।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে ওই দুই যুবককে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।

ইএইচ