পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে বিকেল তিনটায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলাউদ্দিন ভূইয়া জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার অ দা এস এম আল আমিন, পিরোজপুর সদর থানা উপ পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ ১১ ২০ গ্রেড এর সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা। সভা পরিচালনা করেন পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ ১১ ২০ গ্রেড এর সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
ইএইচ