চৌগাছায় জামায়াত নেতার ইন্তেকাল

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৬:২১ পিএম

যশোরের চৌগাছায় জামায়াত নেতা মাস্টার জহুরুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সোমবার ভোর ৪টার সময় দক্ষিণ কয়ারপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ জোহর দক্ষিণ কয়ারপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

তিনি দক্ষিণ কয়ারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। এই শিক্ষক চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর দাখিল মাদ্রাসার জেনারেল শিক্ষক ছিলেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা থানার ৫ নং চৌগাছা ইউনিয়নের দীর্ঘ ১৭ বছর ইউনিয়ন আমীরের দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিশু হৃদরোগ (আন্তর্জাতিক বিশেষজ্ঞ) যশোর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আলা উদ্দিন, যুবদল বিএনপির আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক চৌগাছা পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রেসক্লাব চৌগাছার সহ সভাপতি মাস্টার রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক বাবুল আক্তার এম এ মান্নান প্রমুখ।

তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা থানার চৌগাছা ৫ নং ইউনিয়নের জামায়াত আমীরের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি কর্মময় জীবনে বহু ছাত্র/ছাত্রী মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন।

ইএইচ